ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির অঙ্গ সংগঠন

কয়রা উপজেলা প্রতিনিধি, মোঃ আল-আমিন ইসলামঃ

কয়রায় উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  আহ্বায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম , যুগ্ম আহ্বয়ক এম এ হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(১১) অক্টোবর রোজ শুক্রবার বিকাল (৪) চারটা থেকে কয়রা সদরে শ্রী শ্রী সনাতন ধর্মাবলম্বী ৪নং কয়রা সর্বজনীন শারদীয় দুর্গা মন্দির সহ কয়রায় বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের খোঁজখবর নেন। তিনি বলেন,সাংবিধানিকভাবে আমরা সবাই নাগরিক। সংখ্যালঘু বলে কোন কিছু নেই। আবাহমান বাংলায় শত শত বছর ধরে সমতার ভিত্তিতে আমরা বসবাস করছি। সবাই আমাদের ভাই-বোন। আমরা আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। সন্তানকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরা যাতে মানুষের মত মানুষ হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের শান্তির বার্তা পৌছে দিতে আপনাদের কাছে এসেছি। তিনি নির্দেশনা দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে আমারা বদ্ধপরিকর। আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন, নির্দিধায়। তারেক রহমান বলেছেন, দল-মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের উৎসব পালন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা।  এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, আবুল বাাসার ডাবলু, শহিদুল্যাহ শাহীন, সাংবাদিক নেতা রিয়াছাত আলী মোঃ ফরহাদ, আলামিন , নূরুল আমিন পলাশ যুবদলের যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, মোঃ ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম, মইনুদ্দিন সুমন, জিয়া প্রজন্মদলের সভাপতি সিরাজুল ইসলাম ।ছাত্রদলের সভাপতি আরিফ বিল্যাহ সবুজ, ছাত্রনেতা ইমরান হোসেন, রুহুল আমিন বাবু,  স্বেচ্ছাসেবক দলের শাাহিনুর রহমান , মাসুম বিল্যাহ, আনিছুর রহমান, জামাল হোসেন সহ আরও অনেকে।

লেখক