ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতার পূজা মন্ডপ পরিদর্শন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র অন্যতম সদস্য এম.এ মতীন।

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। আজ শুক্রবার (১১অক্টোবর) দলীয় নেতাকর্মীদের নিয়ে মান্দা উপজেলা ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় কেন্দ্রীয় নেতা এমএ মতিন বলেন, আমরা বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছি। কোনো ভয় ভীতি ছাড়া আনন্দ উদযাপন করে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সেজন্য এ দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালন হবে। এতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে। এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলার যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লেখক