ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলায় সিলেট জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ

মোঃ জামাল উদ্দিন (সিলেট)ঃ

জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজনসহ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা যুবদল।
বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, গত সোমবার (১৪ অক্টোবর) রাত অনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজনসহ নেতাকর্মীদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি

লেখক