ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের উপর হামলা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এতে আহত হয়েছে, ইউপি চেয়ারম্যানসহ ৩ জন। আহত ইউপি চেয়ারম্যানকে স্থানীয় খোলাহাটি সেনাক্যাম্পে নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিন পরিষদ চত্ত্বর কার্যালয়ে অফিস চলাকালীন সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃত্বে স্থানীয় যুবদলের ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে পরিষদ কার্যালয়ে হামলা চালায়। এসময় অফিস কক্ষে বসে থাকা ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে চেয়ার থেকে টেনে-হিঁচড়ে বের করে হামলাকারীরা মারধর করে গুরুতর জখম করে। আহত চেয়ারম্যান রুহুল আমিনকে প্রথমে স্থানীয় সেনাক্যাম্পে নেওয়ার পর চিকিৎসার জন্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

লেখক