ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাজু বেপারী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) গভীর রাতে এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু বেপারী শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট উপজেলার এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মোহাম্মদ ইয়াহিয়া হত্যা মামলায় রাজু বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক