ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক।

নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে মনিয়ারী গ্রামের ভারতী রাণী,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী হিসেবে পাঁচুপুর গ্রামের জবা রাণী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা হিসেবে মোছাঃ হীরা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেব গঞ্জ গ্রামের শামীমা আক্তার, মোট ৪ জন মহিলা কে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

লেখক