ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

ভারতের আগরতলায় বাংলাদেশর উপ হাইকমিশনের অফিসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অশোক কুমার সরকার, যুগ্ম আহবায়ক কৃষ্ণ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতা ডাঃ কোমল কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস সরকারের পতনের পর থেকে আমরা ভালো আছি। আমাদের উপর কোন নির্যাতন নিপীড়ন হয়নাই। বরং আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে কোনঠাসা করে রাখা হয়েছিল। আমরা যে ভালো আছি এটা ভারতের সহ্য হচ্ছেনা। তাই তারা নানা ভাবে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে।

লেখক