ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার  দিকে জেলা শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও সচেতন  নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব। সঞ্চালনা করেন জেলা সনাকের সদস্য জাহাঙ্গীর হোসেন।

এসময় বক্তারা বলেন, তথ্য গণতন্ত্রের প্রাণ। তথ্য মানুষের অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার পূর্বশর্ত। তথ্য অধিকার আইনের মাধ্যমে দেশের সকল নাগরিক সহজেই সকল তথ্য পেয়ে থাকেন। এখন সহজেই সকল সেবা মূলক কাজের তথ্য মানুষ পেয়ে থাকে। মানুষ যাতে সহজে তথ্য পেয়ে থাকে এজন্য সরকার তথ্য অধিকার আইন চালু করেছে।

জেলা প্রশাসনের কার্যালয়, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতি, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি-বেসরকারি মোট ২৯টি দপ্তর স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছে।

লেখক