ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীর দলের আয়োজনে রেল  শ্রমিক দলের কার্যালয় চত্ত্বরে আলোচনাসভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য দিনাজপুর-৫, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক আহবায়ক, সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান বক্তা জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু, সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিশু, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পার্বতীপুর ওপেন লাইন শাখার সাধারন সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও সিনিয়র সহ-সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি এ জেড এম মেনহাজুল হক, পার্বতীপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি আনারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটির আনিছুর রহমান, রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সহিদুল ইসলামসহ বিভিন্ন রেলওয়ে শাখার সভাপতি, সম্পাদক ও পার্বতীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকল বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বচনে পার্বতীপুর-ফুলবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হককে ধানের শিষ মার্কায় ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার আহবান জানান।

লেখক