ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ডুমুরিয়ায় নিসচার শহীদ বেদীতে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি 

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি খুলনাঃ

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্নপ্রকাশের দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস।

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, খান আনিসুজ্জামান, সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান  আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য সমারেশ মাস্টার, আব্দুর রহমান বেপারী, এম.এ জলিল, সাংবাদিক আশরাফুল আলম, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লেখক