ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে সোমবার ভোর ৪:৩৫ মিনিটে ঢাকায় ফেন্সিডিল পাচার করার সময় ঝিনাইগাতী বাজারের সিয়াম বাস কাউন্টার থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ মি.লি এর ৩০০ বোতল (৩০ লিটার) ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (২০), পিতা মো. আব্দুল ওয়াহেদ, সাং রামের কুড়া, উপজেলা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর। পুলিশ জানায়, ভোর ৪:৩৫ মিনিটে অফিসার ইনচার্জ মো. আল আমিনের নির্দেশনায় ঝিনাইগাতী বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই শফিকুল ইসলাম ও এএসআই শামছুল হক। সঙ্গীয় ফোর্সসহ তারা সিয়াম বাস কাউন্টারের কাছে আনোয়ার হোসেনকে আটক করেন। তার কাছ থেকে ১০০ মিলিলিটারের ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

লেখক