ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় দুটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা পর্যায়ে গঠিত বিশেষ ট্রাস্কফোর্স কমিটি।  সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াদ হোসেন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির উদ্যোগে রাজবাড়ী শহরের বড় বাজারের বিপ্লব ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করার অপরাধে ইয়াসিন কনফেকশনারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্র্স্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক