ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

কুড়িগ্রাম জেলা বিএনপি নব-নির্বাচিত কমিটিকে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক  কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা  আনন্দ মিছিল ও সমাবেশ করে  ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার বিকালে ( ১০ জানুয়ারী)  কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর বাজার থেকে ৫ শতাধিক নেতা কর্মীরা মিলে  একটি মিছিল বের করে পাটেশ্বরী বাজারে গিয়ে শেষ হয়, সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আলহাজ্ব সাইদুর রহমান,  ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি আহবায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি মিয়া,  সদস্য সচিব ফজলুল হক, ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউসুফ আলী , ২ যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মামুন,   সদস্য সচিব, মোজাফফর হোসেন ভজু,  এবং আরো অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিল, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা।

লেখক