ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

কয়রায় ১৮মামলার আসামি আসাদুল গ্রেফতার

বিএম আলামিন ইসলাম, কয়রা প্রতিনিধিঃ 

খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামী আসাদুল গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত আসাদুল গাজী উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাড়াও আদালতে এফসিআর (বন আইনে)১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ৫ টা মামলা আদালতে বিচারাধীন আছে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মুল হোতা বহু মামলার আসমী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশে ১১ জানুয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ ওসমান গনি,এএসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম, এএসআই নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল মোঃ ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দবনের হরিণ নিধন চক্রের হোতা আসাদুল গাজীকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

লেখক