ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁর পত্নীতলাতে ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে দুটি বানর

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলাতে ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে দুটি বানর।

নওগাঁর পত্নীতলাতে আজ সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ উপজেলার নজিপুর পৌরশহরের বিভিন্ন   এলাকায় ঘুরে বেড়াচ্ছে দুটি বানর। বানুর দুটি কোথা থেকে কিভাবে এসেছে তা কেহই জানেনা তবে বানুর দুটিকে সবাই আপন করে নিয়ে তাদেরকে খেতে দিচ্ছে কলা রুটি, আপেল, বাদাম।

নজিপুর বাসস্ট্যান্ডের ধামইরহাট রোড এলাকায় উত্তারা ব্যাংক  ভবনে একটি এবং মুগ্ধ স্কয়ার পাতাল মার্কেটের সামনে টিনের উপর বসা ১টি বানর দেখে উৎসুক জনতার ভীড় জমে কেউ তাকে কলা, কেউ পাওরুটি আবার কেউ বাদাম, আপেল খেতে দিতেছেন সে খাবার গুলো ভালভাবে মানুষের হাত থেকে নিয়ে মনের আনন্দে খাচ্ছিল।

স্থানীয় জনসাধারণ জানান, মাঝেমধ্যে পোষ মানানো শেকলে বাঁধা বানরের বিভিন্ন ধরনের খেলা দেখেছি আমরা খোলামেলা ভাবে ঘোরাঘুরি করতে দেখি নাই আমারা লোকালয়ে এভাবে বানর দুটিকে দেখতে জনসাধারণের ভীড় জমিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন দুটি বানর দিনের বেলা খাবারের জন্য ঘোরাফিরার পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ,টিনের চালা, দেয়ালে অবস্থান করছে;রাতে কোন ঝোপঝারে লুকিয়ে যায়। তবে বানর দুটি এখনও কাহারো কোনো প্রকারের ক্ষতি করেনি।

পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন শীল বলেন প্রতিবছর শীতের সময় এরকম দলছুট বানর দেখা যায় সম্ভবত এই বানরগুলো পঞ্চগর হিলি ওই দিক থেকে দলছুট হয়ে পাথরের ট্রাকে চলে আসে আমাদের এদিকে। এই বানরগুলোকে কেউ বিরক্ত বা মেড়ে ফেলবেন না। ওদের বিরক্ত না করলে তারাও কারো কোনো খতি করবে না। দুই একদিন থেকে আবার অন্যো এলাকায় চলে যাবে এরা।

লেখক