ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কাহালু সোনালী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় বগুড়া কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাহালু সোনালী সমবায় সমিতি লিমিটেড। নানা রকম সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ২৭শে জানুয়ারি(সোমবার)বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বগুড়া আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশন এর সৌজন্যে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোনালী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান জনাব আব্দুল আলিম এর উপস্থিতিতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন বগুড়া সিরাজগঞ্জ ও জয়পুরহাট জোনের চেয়ারম্যান,বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও টি এম এস এস এর ব্যাংকিং শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সামাদ।উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সেক্রেটারী জনাব মোমিনুদ্দৌলা (সমাজী), ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক শিক্ষা নবীশ আইনজীবী জনাব কোহিনূর খানম, বগুড়া খতিব কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, আশক ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক ইসমাঈল হোসেন, সোনালী সমবায় সমিতির ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এবং এই ধরনের উদ্যোগকে অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন শুধু শীত বস্ত্র নয়, সোনালী বহুমুখী সমবায় সমিতির সকল কর্মকান্ডে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

লেখক