ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”

মেনহাজুল ইসলাম তারেক, জেলা প্রতিনিধি-দিনাজপুর:

পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতায় ও হাসান সাইকেল ষ্টোরের সৌজন্যে এবং হুগলীপাড়া ক্রিকেটার্সের আয়োজনে আজ ০৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ২ টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের নর্থ ইয়ার্ড হুগলীপাড়া মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় পার্বতীপুর ১১৬৭ বাস শাখার যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফসিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল্লাহ সরকার, বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পার্বতীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হান্নান আশরাফি প্রিন্স, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সুধীজন সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পার্বতীপুর উপজেলার এবিএল ইলেকট্রনিক ও বর্ষা ট্রেডার্স। উক্ত খেলায় এবিএল ইলেকট্রনিক্স ১২৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আশরাফুল ম্যান অব দ্যা ম্যাচ ও বিক্রম একইসাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা বোলার ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে নির্বাচিত হন।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক আলমগীর হোসেন জানান, রাউন্ড-রবিন লীগ ভিত্তিক এই টুর্নামেন্টটিতে উপজেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করে এবং ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন দুই অভিজ্ঞ অ্যাম্পায়ার নাসিম ও বিশাল।

লেখক