ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গণহত্যাকারীদের গেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া তিনটার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা গণঅধিকার ও যুবঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক শাজিদুল ইসলাম রুবেল, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব রবিউল আযম জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসা রাশেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ।
বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেড় হাজার মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে। সেখানে বসে আবার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ একটি খুনি সন্ত্রাসী দল। এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করার কোন সুযোগ আমরা দেব না। যেখানেই তাদেরকে পাওয়া যাবে ধরে ধরে পুলিশে দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১ নম্বর রেলগেইট প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন তারা।

লেখক