ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজেন পদমপাল এলাকায় সংবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার জানান, গাজী আলতাফ হোসেন ও তাঁর পুত্র জাহিদ হাসানগং ৩ ডেসিম্যাল জমি ক্রয় করতে না পেরে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। চলতি বছরের জানুয়ারী মাসের ১৮ তারিখ রাত সাড়ে ১১টায় জাহিদ হাসানগংদের মনোহারী দোকানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সেই মামলার মিথ্যা আসামি দিয়ে হয়রানী, গৃহিনীদের মারধর, পরিবারকে গুম করে মৃত্যু নিশ্চিত করার নানান ভয়ভীতি দেখান জাহিদ হাসান ও তাঁর পরিবার।

এনিয়ে জমিদাতা সুজাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিলসহ ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২ মাস পূর্বে বাড়ীর সামনে যাতায়াতের সুবিধার জন্য ৬ লাখ টাকা দিয়ে ৩ ডেসিম্যাল জায়গা ক্রয় করি। কেনার পর সেই জায়গা ক্রয় করার জন্য উঠে পড়ে লাগে। সম্প্রতি আগুনে পুড়ে দোকান ক্ষতিতে মিথ্যা মামলায় আমাদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের ইউপি সদস্য বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ সাহেবসহ সকল পর্যায়ে মুরুব্বীদের নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও জাহিদ হাসান গং কাউকে তোয়াক্কা করছে না। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি জাহিদ গং পরিকল্পিতভাবে তারাই আগুনে পুড়ে আমাদেরকে হেয়পন্ন করার চেষ্টা করছে। বাড়িঘরসহ জায়গা তাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে যেতে বলছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। জাহিদ হাসান গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার।
এ মানববন্ধনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, জমিদাতা সুজাব আলী, এলাকার ২০০ থেকে ২৫০জন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক