ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রক্তযোদ্ধা পার্বতীপুরের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব পেলেন মহিবুল ইসলাম

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজ কল্যাণ সংগঠনের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোঃ মহিবুল ইসলাম। আজ (০৮ ফেব্রুয়ারী) শনিবার অনলাইন পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সততার সঙ্গে সাংগঠনিক সম্পাদক সহ পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে কাজ করে আসছিলেন। নিয়ম অনুযায়ী প্রতি বছর অর্থ সম্পাদক পরিবর্তনের নীতি অনুযায়ী পদ পরিবর্তনের লক্ষ্যে তিনি ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।
এ সময়ে সংগঠনের সভাপতি, মোঃ এরফান খান লাল বলেন, ‘রক্তযোদ্ধা পার্বতীপুর’ বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য সামাজিক সংগঠন। এখানে সাংগঠনিকভাবে আমাদের নিয়ম অনুযায়ী সকল পদ-পদবীর পরিবর্তন ঘটে। দ্বি-বার্ষিক সম্মেলনের পরে সে অনুযায়ী অর্থ সম্পাদক দায়িত্বটিও একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ। সেই বিষয়টির প্রতি লক্ষ রেখে এবং উন্নয়নের লক্ষে আমরা তাকে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব দিলাম, কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে।
একই সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, রক্তযোদ্ধা পার্বতীপুর একটি গনতান্ত্রিক সংগঠন, তাই আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

লেখক