ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এই কমিটি অনুমোদনটি প্রকাশ করা হয়। এদিকে নতুন কমিটি পাওয়ায় মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল করেছে জেলার নেতকর্মীরা।

সোমবার সংগঠনের প্যাডে জেলা সেচ্ছাসেবক দলের একটি আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক ছাত্রনেতা রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. আব্দুল মালেক খানকে আহবায়ক, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমানকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে এস এম জান্নাতুলের নাম উল্লেখ করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি অনুমোদনের তারিখ হতে আগামি ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে নতুন কমিটি পাওয়ায় মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আহবায়ক আব্দুল মালেক খান বলেন, আমার উপর বিশ্বাস রেখে স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আগামি ১০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর চেষ্টা করবো।

লেখক