ব্রেকিং নিউজ উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মরাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলন

কুয়েটে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা সমবেত হন।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটের মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, মিরাজুল মাজিদ তুর্য, হাসিবুল হাসিব, মো. ফাহাদুল ইসলাম, মো. তানিম, শান্ত শুভ।
বক্তারা বলেন, দেশ থেকে একনায়কতন্ত্র বিদায় নিয়েছে, তবে কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। তারা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যা সারাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজবাড়ীর শিক্ষার্থীরাও এর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

লেখক