ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেও

শহীদ দিবসে রাজবাড়ী কাঁচা বাজার ব্যবসায়িদের পুষ্পমাল্য অর্পণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাঁচাবাজার ব্যবসায়ি সংগঠনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। কাঁচা বাজার হতে একটি মৌন র‍্যালি নিয়ে উপস্থিত হন তারা।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী কাঁচাবাজার ব্যবসায়ি সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, রাজবাড়ী পাইকারী ব্যবসায়ী প্রতিনিধি রফিক মন্ডল, কাঁচাবাজার ব্যবসায়িক সংগঠনের সহ সভাপতি গোলাম মোরশেদ, ছাত্তার মৃধা, সাংগঠনিক সম্পাদক মাসুদ খোন্দকার, মো. মন্টু, সহ সম্পাদক মোহাম্মদ রাজু, মোহাম্মদ রতন, কোষাধ্যক্ষ ইমান আলী প্রমুখ।
এসময় তারা বলেন, শহীদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছি। আমরা তাদের রক্তের ঋণ কখনোই ভুলবো না। তাদের সৃতির প্রতি শ্রদ্ধাশীল।

লেখক