ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সভাপতি প্রার্থী শাহাদত হোসেন শাদো’র নিজের নাম প্রত্যাহারের ঘোষণা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন থেকে সভাপতি প্রার্থী শাহাদত হোসেন শাদো প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পার্বতীপুর প্রেসক্লাবে আজ (২১ ফেব্রুয়ারী) শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করার এই ঘোষণা দেন। এসময় তার সাথে থাকা সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুজ্জোহা ও দপ্তর সম্পাদক প্রার্থী কাজী আল মামুন তাদের প্রার্থীতা প্রত্যাহার করার এই ঘোষণা দেন। সভাপতি প্রার্থী শাহাদত হোসেন শাদো জানান, নির্বাচন কমিশন বিধি বহির্ভূতভাবে নির্বাচনী আইন লঙ্ঘন করে আগামীকাল ২২ ফেব্রুয়ারীর নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত নির্বাচন বাতিলের জন্য সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা তৎপর রয়েছি।

লেখক