ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবউদ্দীন জানান, শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের জনাব আলীর ছেলে মাহাবুব ইসলাম মিলন (৩৫) গ্রেফতার করা হয়, যিনি বিজয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, মিলন আত্রাই থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার তদন্তাধীন আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

লেখক