ব্রেকিং নিউজ বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ

রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করে পূজা উদযাপন পরিষদ উপদেষ্টার পদত্যাগ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপেদেষ্টা চিত্তরঞ্জণ কুন্ডু পদত্যাগ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের ২নং পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে চিত্তরঞ্জন কুন্ডু বলেন, তিনি পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির একজন উপদেষ্টা। বিগত রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তার প্রেক্ষিতে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রাক্কালে মৌখিকভাবে কিছু নীতিমালা মেনে চলার কথা হয়। একটি কথা বিশেষ ভাবে আসে, যে যে রাজনৈতিক দলেরই সদস্য হোক না কেন তিনি যেন পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে তার দলীয় কোন প্রভাব না খাটায়, যা আমরা প্রায় ১৫ বছরের অতিতে প্রায়ই পরিলক্ষিত হতে দেখেছি।
এই সব কথা আলোচনায় বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় থাকলেও আমাদের বর্তমান এই কমিটির কার্যক্রম, ধর্মীয় ছবি, ভঙ্গি, ধর্মীয় ভাব গাম্ভীর্যতার বাইরে গিয়ে এটা একটি হিন্দু শালীসী বোর্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয় এই কমিটির কর্তাব্যক্তিরা নিজেদের দলীয় পরিচয় হিসেবে বা দলীয় উৎশৃঙ্খল লোকদের সাথে যোগাযোগ রেখে শালীসী ব্যবস্থা করতে সচেষ্ট থাকতে দেখা যাচ্ছে। এই কমিটি শক্তিশালী নেতৃত্ব নিয়ে গঠিত। কিন্তু অতীতের কথাবার্তা তুলে এনে হিন্দুদের মধ্যে আবার বিভক্তি এবং ধর্মীয় শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটছে। এসব বিষয় নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার প্রেক্ষিতে আমি এই কমিটির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের কার্যনিবাহী কমিটির সভায় পদত্যাগ পত্রটি গ্রহণ করার অনুরোধ জানান।

লেখক