ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ী কালুখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে জলি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জলি একই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্র জানাযায়, সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে গৃহবধূূকে শোবার ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে স্বজনরা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মৃত গৃহবধূর স্বামী দুই বছর আগে সিঙ্গাপুর যায়। তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার দিন তার শ্বশুর ব্যবসা সংক্রান্ত কাজে বাইরে ছিল। বাড়িতে ছিল শুধু শাশুড়ি। ভোরে রোজা রাখার জন্য সেহরি খেয়ে গৃহবধূ তার সন্তানকে শাশুড়ির কাছে দিয়ে ঘুমাতে যায়।

কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

লেখক