ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে নতুন ইউএনও সাদ্দাম হোসেনের যোগদান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মোঃ সাদ্দাম হোসেন। আজ বুধবার (০৫ মার্চ) পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্য দিয়ে বিদায়ী ইউএনও ফাতেমা খাতুনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

জানা গেছে, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানকারী সাদ্দাম হোসেন ৩৬-তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দেশের বাড়ী রাজশাহী জেলায়। সম্প্রতি পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন রাজশাহী জেলায় বদলী হয়ে যাওয়ায় পদটি শুন্য হয়।

এদিকে আজ বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

লেখক