ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলার পাংশা উপজেলার আজিজ সরদারের বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. লোকমান হোসেন (৩৬)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে।

পাংশা থানা পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালন করে পাংশার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে থেকে লোকমান নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, আটক ব্যক্তির নামে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক