ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

কয়রায় হরিণের মাংসসহ আটক (২)

বিএম আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে আট কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসতবাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক  করে পুলিশ।

আটককৃতরা হলেন, হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) এবং অসিত কুমার সানার পুত্র দেবদাস সানা (২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে আমাদি পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে।

আমাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে, এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।

লেখক