ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে প্রায় দুই লাখ টাকা দামের দুইটি গরু চরির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাতে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের শেরেদুল ইসলামের এই দুটি গরু চুরি হয়। শেরেদুল ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর ওরফে গরব আলীর ছেলে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শেরেদেুল ইসলাম জানান, বাড়ীর পাশেই গোয়াল ঘরে প্রতিদিনের মতো গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তিনটা নাগাদ ঘুম থেকে জেগে বাড়ির বাহিরে যাবার সময় দেখি মেইন গেটের বাহির থেকে ছিকল লাগানো রয়েছে। পরে প্রতিবেশিদের সহায়তা নিয়ে ছিকল খুলে গোয়াল ঘরে গিয়ে দেখি প্রায় দুই লাখ টাকা দামের দুইটি গরু চোরেরা চুরি করে নিয়েছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লেখক