ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

জনতার আদালত পাঠকমেলার ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দৈনিক জনতার আদালত পাঠকমেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দৈনিক জনতার আদালত কার্যালয়ে এর আয়োজন করা হয়।
জনতার আদালত পাঠকমেলার আহবায়ক সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন। দোয়া পরিচালনা করেন জনতার আদালত পাঠকমেলার সদস্য সচিব শামসুন্নবি জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন জনতার আদালতের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক অরুপ প্রামাণিক, ডেইলি স্টার এর ফরিদপুর প্রতিনিধি সুজিৎ দাস, দেশ রুপান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, পাঠক মেলার যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, কার্যনির্বাহী সদস্য অ্যড. অনুপ দাস, হেলাল উদ্দিন, আব্দুল হালিম বাবু, রবিউল রবি, মহসিন মৃধা, নাহিদুল ইসলাম ফাহিম, শেখ ফয়সাল হোসেন, হৃদয় খান, দৈনিক জনতার আদালতের কালুখালী প্রতিনিধি আশিক হাসান, বালিয়াকান্দি প্রতিনিধি ইমদাদুল হক রানা প্রমুখ।

লেখক