ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আত্রাইয়ে ইউএনও’র মোবাইল সিম ক্লোন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসিয়াল 01712-009712 মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে । এতে করে অনাকাঙ্খিত বা প্রতারণামূলোক কল বা মেসেজ থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও মো.কামাল হোসেন।

তিনি বলেন, ‘ক্লোন করা নম্বর থেকে প্রতারণামূলক কল বা মেসেজ আসতে পারে,যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চাওয়া কিংবা আর্থিক প্রতারণার ঘটনা ঘটতে পারে।
এ ধরনের কোনো যোগাযোগ এড়িয়ে চলতে এবং সন্দেহজনক ঘটনায় স্থানীয় প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সরকারি নম্বর ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।’

লেখক