ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জিয়া সাইবার ফোর্সে’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে শহরের সজ্জনকান্দা এলাকায় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স জেলা শাখা।

আলোচনা সভায় জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সভাপতি রিফাত বিন আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সাবেক যুব বিষয়ক সম্পাদক শামসুল আলম খান শাহিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক এ্যাড: শাহরিয়ার জামান রাজিব, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুখ, জেলা জাসাসের সাবেক সভাপতি আঃ রব হিটু, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আঃ সালাম খান, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আলি খান, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর হাসান, সদস্য রাজিব বাশার, জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম শাওলীন।

আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল ও শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।

ইফতার শেষে জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে সকলে আনন্দ ভাগাভাগি করে নেন।

লেখক