ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে মসজিদের ওযুখানা নির্মাণ নিয়ে একজনকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে মসজিদের ওযুখানা নির্মাণকে কেন্দ্র করে তোফাজ্জেল হোসেন (৪৫) নামে একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রবিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামে এই ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তোফাজ্জেল হোসেন বোয়ালিয়া ইউনিয়নের পাটটিকরী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ওই মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও মসজিদের সাবেক মুয়াজ্জিন আমানতের সঙ্গে মসজিদের ওযুখানা নির্মাণ নিয়ে বাগবিতÐা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে সিরাজুল ইসলামের ভাই তোফাজ্জেল হোসেন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শুভ্রদেব সাহা বলেন, আহত অবস্থায় তোফাজ্জেল হোসেন নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি এখন শঙ্কা মুক্ত।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন বোয়ালিয়া ইউনিয়নের মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

লেখক