ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

নবীনগরে বাস ট্রলির, সংঘর্ষে নিহত ১, আহত ২ 

আবু হাসান আপন নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও ট্রলির  সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুইজন গুরতর আহত হয়েছে৷

সোমবার ভোর ৬ টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে৷

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৬ টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির  সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে৷ নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক