ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

চোপিনগর ০৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাজাহানপুর বগুড়া:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পবিত্র মাহে রমজানের ১০ম রমাজানে বগুড়ার শাজাহানপুর উপজেলায় চোপিনগর ইউনিয়নের ০৩নং ওর্য়াড বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বৃ-কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ০৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নুরু ও ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান তারেকের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রজব আলী বাবলু, সহ সভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, আজিজুল ইসলাম সদস্য সচিব শাজাহানপুর উপজেলা কৃষক দল, চোপিনগর বিএনপির নির্বাহী সদস্য এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউথ, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান ও আব্দুর রহমান, চোপিনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আলম, ছাত্রদল নেতা এস.কে. সাগর মির্জা,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক রুবেল আহম্মেদ সহ অত্র চোপিনগর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন, শাজাহানপুর উপজেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক, ০২ ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চোপিনগর নেছারুননেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ জাহিদূর রহমান আল (জাহিদ)।

লেখক