ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ফেনীতে এবি পার্টি’র উদ্যোগে জেলা নারী বিভাগের প্রতিবাদী অবস্থান কর্মসূচি 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

বুধবার ( ১২ মার্চ) ২০২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনার, ফেনী’তে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে নারী নেত্রী জাহানারা আক্তার( মনি’র) সভাপতিত্বেঃ ও নাজরানা হাফিজের সঞ্চালনায়ঃ প্রতিবাদ কর্মসূচিতে জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হোক, নারী নেত্রী এডভোকেট হুরে জান্নাত ও জোহরা আক্তার ডলি-সহ এবি পার্টির নেতাকর্মী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এ-সময় প্রতিবাদ সভায় নেত্রীরা বক্তব্য প্রধান করেন, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তোলেন।

সারা দেশে নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এবি পার্টি নারী বিভাগ, ফেনী জেলা শাখা’র প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন কালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে
কেন্দ্রীয় শহীদ মিনার, ফেনীতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ’রা বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত নারীদের প্রতি সহিংসতা, শিশু নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এসব নৃশংস অপরাধের সুষ্ঠু বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হওয়ার ফলে অপরাধীরা বারবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আমরা এর অবসান চাই।

এবি পার্টি নারী নেত্রীরা আরও বলেন, “আমাদের সমাজে নারীরা শুধু নির্যাতনের শিকারই নয়, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এ অবস্থা আর মেনে নেব না।
নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

লেখক