ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে জাতীয় পরিচয়পত্র সুরক্ষার দাবিতে মানববন্ধন

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিবিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরের সামনে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বিভিন্ন বক্তারা দাবি করেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত, অন্য কোনো সংস্থার কাছে এটি হস্তান্তর করা হলে ভোটার তালিকা ও নাগরিক তথ্য সুরক্ষা ঝুঁকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ধরে তাঁদের দাবি তুলে ধরেন। তাঁদের দাবি, “ভোটার তালিকার বই (ডাটাবেস) নির্বাচন কমিশনের আওতায় থাকতে হবে”, “ইসি’র অধীনে এনআইডি চাই” ইত্যাদি।

উপজেলা নির্বাচন অফিসার মো: জহিরুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচন কমিশন গণতন্ত্র ও ভোটারদের অধিকার সংরক্ষণ করে। এ দায়িত্ব অন্য সংস্থার কাছে গেলে জনগণের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়াও নির্বাচন অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বক্তব্য প্রদান করে তিনি।এছাড়াও স্থানীয় প্রশাসন মানববন্ধনের নিরাপত্তা নিশ্চিত করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

লেখক