মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রেসক্লাব সংলগ্ন নিরিবিলি হোটেলে পার্বতীপুরে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র পার্বতীপুর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, রেলওয়ে জি,আর,পি থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সহ আরও অনেকেই।
এর আগে দোয়া ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তাজকীর হোসাইন। ইফতার মাহফিলটি পার্বতীপুর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হান্নান আশরাফী প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্যদের মধ্যে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও যুগের আলো পত্রিকার মেনহাজুল ইসলাম, দৈনিক খবরের জাকির হোসেন, দৈনিক খবর একদিনের হেলাল উদ্দিন, এশিয়ান টেলিভিশনের জাকারিয়া হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।