ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর সদর উপজেলার অভিযান চালিয়ে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রামমান আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান রাজবাড়ীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট (নেজারত শাখা) নাহিদ আহমেদ।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর মেসার্স এনসিবি ব্রিকস ও বড়লক্ষীপুর আদর্শ ব্রিকস (এবিবি) ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ অনুযয়ি ইটভাটার বৈধতা না থাকায় এক্সেভেটর (ভেকু) দিয়ে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে প্রত্যেক ইটভাটার মালিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পরিচালনাকালে রাজবাড়ীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট (নেজারত শাখা) নাহিদ আহমেদ, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুণ অর রশীদ, পরিদর্শক মো. ইমরান হোসেনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখক