ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ওলামা মশায়েখ আইয়ামা পরিষদের সাধারণ সম্পাদক ক্বারি আব্দুল ইউসুপ, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ সম্পাদক সাব্বির হোসেন, যুব সভাপতি রফিকুল ইসলাম মিলন, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গেছে। লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছি ঠিকই। কিন্তু মিথ্যার ফুলঝুরি দিয়ে ব্রিটিশ আইন আমাদের মাঝে রেখে গেছে। অন্যায়কারী আদালতে যাওয়ার পর তার পক্ষের আইজীবী যদি তর্কে বিতর্কে জিতে যায় তাহলে অন্যায়কারী খালাস। এই আইন বদলাতে হবে। আমাদের কোরআনের আইন চালু করতে হবে। এই কোরআন নাজিলের মাসে আমাদের আরেকটি বিপ্লব ঘটাতে হবে। সেটা হলো কোরআনি বিপ্লব। দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়। ধর্ষণ বাড়ার কারণ বেপর্দা, বেহায়াপনা। পর্দার বিধান বাস্তবায়ন হলে দেশে ৯০ শতাংশ ধর্ষণ কমে যাবে। এজন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন চালু করতে হবে। ২০২৪ সালে একটি বিপ্লব হয়েছে। একদল দ্রæত নির্বাচন চায়। কারণ এতদিন একজন খাইছে। এখন তারা খাবে। আমরা এই সরকারের সাথে আছি। সকল ধরণের সহযোগিতা আমরা এই সরকারকে করবো। আমরা এই সরকাকে বলতে চাই সংবিধান বাতিল করে ইসলামী আইন বাস্তবায়ন না করা পর্যন্ত কোন নির্বাচন দিবেন না।

লেখক