ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জিয়া মঞ্চ নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক খন্দকার মাহফুজুর রহমান, সদস্য সচিব আনিসুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক এস এম ফারুক, আবুল হোসেন অপু, রঞ্জু আহমেদ, ইদ্রিস খান, আহম্মদ আলী চৌধুরী, শিবলী, আলমগীর হোসেন, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান প্রমানিক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ অহিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ প্রমূখ।

পথসভায় জিয়া মঞ্চের নেতারা বলেন, নিজাম কাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জিয়া মঞ্চের নেতারা।

উল্লেখ্য, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করে।

লেখক