ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিপ্লব কে গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরের উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব কে গ্রেফতার করেছেন পুলিশ।

১৫ ই মার্চ শনিবার রাত ৯টায় সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে পশ্চিম পাড়ায় নিজ বাসায় যাওয়ার পথে কাঁচামাল আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়।

গ্রেফতার সাহারিয়া খান বিপ্লব (৫৮) সাবেক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর পশ্চিম পাড়ার মৃত ফরহাদ হোসেন খানের ছেলে ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃত ফাঁকা মিয়ার ভাতিজা।

সাহারিয়া খান বিপ্লব কে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গতবছর ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার ১৬ই মার্চ আদালতের মাধ্যমে বিপ্লব কে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

লেখক