ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে জোর পূর্বক জমির দখল নিতে গিয়ে ৫১ টি ফলদ গাছ নিধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে এক অসহায় পরিবারের ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করতে একটি প্রভাবশালী চক্র এক লাখ টাকা মূল্যমানের ৫১টি বিভিন্ন ফলদ গাছ কেটে সম্পূর্ণরূপে নিধন করেছে। গত ১৪ মার্চ সকাল ১১ টায় ১নং বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষরা বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। গত শনিবার সন্ধ্যায় ১৯ জনকে আসামী করে বাদী থানায় এজাহার দাখিল করেছেন। বাদী আলতাফ হোসেন জানান, তিনি কবলা দলিল মূল্যে দীর্ঘদিন যাবত জমিতে ফলদ গাছ রোপন করে ও বসতবাড়ি নির্মাণ করে জমিটি ভোগ দখল করে আসছে। রোপনকৃত গাছ সমূহে ফল ফলাদিও ধরেছিলো। এমন অবস্থায় প্রতিপক্ষগন নির্মমভাবে আমার সমস্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে। প্রতিপক্ষদের সন্ত্রাসী হামলা ও গাছ কাটার দৃশ্য ভিডিও আকারে মোবাইলে সংরক্ষণ করা আছে। তিনি সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতারসহ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোহাম্মদ আলী (৪৮), সায়েম (৪৮), শামসুল ইসলাম (৩০), আবু সাঈদ (৪৫) সহ মোট ১৯ জনকে আসামী করে বাদী থানায় এজাহার দাখিল করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আসামীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি।

লেখক