ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার(১৮মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ওএসবি ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমান আবরার এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

লেখক