ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল বেদে কিশোরের

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ট্রাক চাপায় তাফসিরুল সরদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে রাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাফসিরুলের পিতার নাম সাদ্দাম সরদার। তাফসিরুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খৈরা গ্রামে। সে বেদে সম্প্রদায় পরিবারের সন্তান। তারা পরিবারসহ আলাদিপুর ইউনিয়নের যুব উন্নয়নের সামনে একটি বাগানে বাস করে।
নিহতের চাচাত ভাই জাকিরুল ইসলাম বলেন, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। গত দেড় মাস ধরে আমরা কয়েকটি পরিবার রাজবাড়ীতে এসেছি। এখানে একটি বাগানে পলিথিনের টং ঘর বানিয়ে বসবাস করছি। সামনে ঈদ উপলক্ষে তাফসিরুল একটি নতুন প্যান্ট কিনেছিল। প্যান্টটি ফিটিং করার জন্য আলাদিপুর বাজারে দরজির দোকানে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই সে মারা গিয়েছে।
আলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদনের কাজ চলমান রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

লেখক