ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুর মিনি জাফলং গোসল করতে গিয়ে এক শিশু নিহত

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় শেরপুর মিনি জাফলং এ গোসল করতে গিয়ে সাদেক হোসেন ( ১২) নামে শিশু নিহত।
আজ শুক্রবার সকাল ৮ টায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
নিহাতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদের মধ্যে শিশুটি আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। আজ শুক্রবার হয় সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। পা পিছলে পড়ে পানির স্রোতের সাথে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সেখানে অল্প পানিতে গোসল করতেই পা পিছলে পড়ে গিয়ে স্রোতের সঙ্গে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। তার ভাগ্নে সাঁতার না পারার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ফাইল সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

লেখক