ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : 

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় রাজবাড়ী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ২ টা বাজতেই আজাদী ময়দানে জমায়েত হতে শুরু করে বাংলাদেশ হেফাজতে ইসলাম রাজবাড়ী জেলা শাখার নেতা-কর্মীরা। শুরুতেই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে প্রধান সড়কপথে পান্না চত্বর হয়ে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমীন মোল্লা, সদস্য মাওলানা মুফতী আব্দুল গাফফার ও মাওলানা মুফতী মোজাম্মেল হক প্রমুখ।

সমাবেশে বক্তব্য শেষে নির্যাতিত মুসলিমদের মুক্তির উদ্দেশ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লা।

লেখক