ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে গাজায় ইসরায়েলী বাহিনীর নৃশংস হত্যা ও বিমান হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৫ টা বাজতেই জেলা শহরের আজাদী ময়দানে জমা হতে শুরু করে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। এরপরে আজাদী ময়দান মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি আলীমুজ্জামান, জেলা ইসলামী ছাত্র শিবিরের আমীর প্রমুখ।

সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি আজাদী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক যোগে বড়পুল হয়ে স্টেশন রোড, রূপালী ব্যাংক মোড়, কাপড় বাজার মোড়, পাচতলার মোড় প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর  কাঠ-খড়ের তৈরি প্রতিকৃতি দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

লেখক